দাম বেশি হলেও ইফতারে মৌসুমী ফলের আধিক্য

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

লিচুর আকার দেখে পছন্দ হয় না, ছোট। অথচ দাম চড়া। তবু স্বস্তি এই যে, মুখে দিলেই মন ভরে যায় মিষ্টতায়। সে কথা মাথায় রেখেই মাগুরা চৌরঙ্গী মোড় থেকে লিচুসহ আরও কয়েক প্রকারের ফল কিনলেন মোতাহার হোসেন।

কথা হলে মাগুরানিউজকে বলেন, ইফতারের টেবিলে নিয়মিত উপকরণের পাশাপাশি বিভিন্ন ফলের ব্যবহার বাড়তি মাত্রা যোগ করে। গরমে সারাদিন রোজা রেখে ভাজাপোড়া খাবারের পরিবর্তে ফলটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি আমার পরিবারের জন্য।

রোজাদারদের কাছে অন্যবারের তুলনায় এবারের রমজান মাস একটু ব্যতিক্রম। কেননা এবার ইফতারে ফলের তালিকায় এসেছে পরিবর্তন। বিদেশি আপেল-আঙুর-কমলার পরিবর্তে এবার ইফতারে থাকছে মৌসুমী ফল। তবে মৌসুমী ফলের পাশাপাশি রয়েছে বিদেশি ফলের চাহিদাও।

এবার মৌসুমী ফলের ভরা মৌসুমে রোজা শুরু হয়েছে। তাই রোজাদারদের কাছে বিদেশি ফলের চেয়ে মৌসুমী ফলের কদর অনেকটাই বেশি। মাগুরা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রত্যেক অলিগলি ও ফুটপাথে এখন মৌসুমী ফলের পসরা। এর মধ্যে উল্লেখযোগ্য আম, কাঁঠাল, সফেদা, তরমুজ, বাঙ্গি, পেয়ারা, লিচু, পেঁপে, কলা, আনারস, জাম, বেল, তালশাঁসসহ আরও অনেক কিছু।

রোজায় সুস্থ থাকতে মুখরোচক খাবারের ঝোঁক কমিয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: