মাগুরায় মিনিট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে দুই

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় খড়ি (জ্বালানি) বোঝাই ট্রাক (স্থানীয়ভাবে তৈরী তিন চাকার মিনি ট্রাক) উল্টে সড়কের পাশে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মাগুরা সদর উপজেলার আবালপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার মোল্লার ছেলে নূর ইসলাম (২৭) ও শোলই গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন (২৫)।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, ট্রাকটি খড়ি বোঝাই করে আলমখালী থেকে ইছাখাদা এলাকায় একটি ভাটায় যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় খড়ির নিচে চাপা পড়েন নূর ইসলাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ট্রাকের ওপরে বসে ছিলেন।

গুরুতর আহত মামুন (২৫) ও জসিম উদ্দিন (২৪) কে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন মামুনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: