মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
প্রখর রোদ। অসহনীয় গরম। খরতাপে হাঁফিয়ে উঠছে সবাই। ক্লান্তি যেন চেপে বসেছে। পিপাসা মেটাতে ডাবের পানির বিকল্প নেই। সারাদিন কর্মব্যস্ত রোজাদাররা প্রাণ জুড়াতে ইফতারিতে রাখছেন বিভিন্ন ধরনের সরবত। আর সেকারনে মাগুরা শহরে বেড়েছে ডাবের চাহিদা। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দাম।
মাত্র এক সপ্তাহের ব্যাবধানে আকার ভেদে প্রতিটি ডাবের দাম বেড়েছে ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত। তবুও বিক্রি থেমে নেই। খুচরা বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনতে হচ্ছে তাদের।
অনেকেই অবশ্য জানিয়েছেন গরমে ডাব বিক্রি বেড়ে যাওয়ায়, বিক্রি বেশি হচ্ছে, তাই আয়ও বেড়েছে তাদের।

