সাংবাদিক আবু বাসার আখন্দের মাতার ইন্তেকাল

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা প্রতিদিন ডটকমের নির্বাহী সম্পাদক, দৈনিক যুগান্তর ও মাছরাঙা টেলিভিশনের মাগুরা প্রতিনিধি আবু বাসার আখন্দের মাতা জবেদা খাতুন ৬ মে রবিবার রাত সাড়ে ১১টায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি……………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা স্টেডিয়াম ভবন চত্ত্বরে নামাজে জানাজা শেষে মাগুরা পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ আত্মীয়স্বজন ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদ, শ্রীপুর উপজেলা জাসদ, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণাকেন্দ্র, মাগুরা প্রেসক্লাব, শ্রীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: