মাগুরায় বিএনপিতে উত্তাপ, পাল্টা কমিটি ঘোষনা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় বিএনপিতে উত্তাপ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলন করে মাগুরা পৌরসভার ৯ টি ওয়ার্ডের পাল্টা কমিটি ঘোষনা করেছে জেলা বিএনপি’র প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলীর অনুসারীরা।

আজ বুধবার দুপুরে শহরের শহীদ মিন্টু সড়কের দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপি’র অপর যুগ্ম আহবায়ক আয়ুব হোসেন। এ সময় সৈয়দ মোকাদ্দেস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণাকালে আয়ুব হোসেন বলেন, জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ আলী করিম কোন সম্মেলন ছাড়াই নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে মহম্মদপুরের বসে একের-পর এক কমিটি গঠন করে ফেসবুকে ছাড়ছেন। যে কারনে তারা জেলা কমিটির প্রথম যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস-এর নেতৃতে সম্মেলন করে গঠনতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করেছেন। তাদের গঠিত কমিটি কোন পাল্টা কমিটি নয়।

উল্লেখ্য, সম্প্রতি জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ আলী করিম পন্থী পৌর বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ বাবুল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর সভার ৯ ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: