মাগুরা আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
 
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মাগুরায় দায়ের করা মামলার আজ চার্জ গঠন হয়েছে। ১৬ অক্টোবর ২০১৪ তারিখে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার বগিয়া ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি ও বর্তমান সদর থানা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম তুষার।
বাদীর আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র ইসলাম সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেন। এ কারণে আমার বাদী ক্ষুব্দ হয়ে তার শাস্তি দাবি করে মামলাটি দায়ের করেন।
তিনি আরো বলেন, মামলাটি দায়েরের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লতিফ সিদ্দিকীকে মাগুরা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী আদালতে হাজির হননি। মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় ৭ মার্চ বুধবার বিজ্ঞ সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু তার বিরুদ্ধে এ চার্জ গঠনের আদেশ দেন। আগামী ২৮ মে সাক্ষীর জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: