কৌতুহলের কেন্দ্রবিন্দুতে মাগুরার অন্যরকম দুর্গা পূজা

মাগুরানিউজ.কমঃ

দফহগফবিশেষ প্রতিবেদক-

উৎসবমুখর পরিবেশে মাগুরার পুখরিয়া গ্রামে দে বাড়িতে অবস্থিত পুখরেশ্বরী মন্দিরে ব্যাপক আয়োজনে শুরু হয়েছে ৯দিনব্যাপী ‘নবদূর্গা পূজা’। স্থানীয় আশেপাশের এলাকার মানুষের মধ্যে এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যে দে বাড়ির এই পূজাকে ঘিরে পুখরিয়া গ্রামে শুরু হয়েছে উৎসবের আমেজ। তৈরি করা হয়েছে বড় বাহারি তোরণ। বর্ণিল আলোকসজ্জায় রঙিন আলোকিত রাতের আকাশ।

আয়োজকদের দাবী, শাস্ত্রমতে ৯ দিনব্যাপী এ পূজা থেকে শক্তি নিয়েই শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। সেই মতে ভারতীয় উপমহাদেশের মাত্র কয়েকটি এলাকাতেই ‘নবদুর্গা পূজা’র আয়োজন করা হয়। বৃহত্তর যশোর তথা খুলনা বিভাগের মধ্যে এটিই একমাত্র পূজা। অনেকের মতে হতে পারে দেশেরও একমাত্র।

পূজার আয়োজক পুখরিয়া গ্রামের আনন্দ গোপাল দে জানান, যেহেতু চণ্ডী শাস্ত্রে মায়ের ৯টি রূপে ৯দিন ব্যাপী পূজার আয়োজনের কথা বলা আছে। সেকারনে পরিপূর্ণ শাস্ত্র মেনে পূজা করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে ‘নবদুর্গা পূজা’র আয়োজন করেছি। আমরা এই পূজা চালিয়ে যেতে চাই।

পূজার আনন্দ উপভোগ করার জন্য সকলকে নিমন্ত্রন জানিয়েছেন আয়োজক আনন্দ গোপাল দে ও মানিক লাল দে।

‘নবদূর্গা পূজা’কে কেন্দ্র করে এলাকায় আগাম একটি পূজার আবহ তৈরী হয়েছে। সেই সঙ্গে বাড়তি আনন্দ উপভোগ করতে পেরে খুশি এলাকাবাসি।

 

উল্লেখ্য, এ বছর মাগুরার চারটি উপজেলায়  ৫৯১ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: