মাগুরা পৌরসভা- ‘ক’ আছে কিন্তু কারিশমা নেই

মাগুরানিউজ.কমঃ

maguranewsবিশেষ প্রতিবেদক-

‘ক’ আছে, কিন্তু তার কোন কারিশমা নেই। মাগুরা পৌরসভা নামেই ‘ক’ শ্রেনীর পৌরসভা। দীর্ঘসময়েও মাগুরা পৌরসভার মাস্টারপ্লান পাশ হয়নি মন্ত্রনালয় থেকে। আর সে কারণে প্রায় দুই যুগ আগেই ঘোষিত ‘ক ’ শ্রেণীর পৌরসভা হওয়া সত্বেও মাগুরা পৌরবাসি তার সুফল পাচ্ছে না। আজ বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে এসব কথা জানান অংশগ্রহণকারীরা।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা আরো বলেন- অপরিকল্পিত স্থাপনায় পৌরসভার শ্রীবৃদ্ধি হচ্ছেনা পাশাপাশি প্রয়োজনের তুলনায় সড়ক যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট নয়।

শহরবাসির বিনোদন স্থানের অভাবের কথা জানিয়ে তারা আরো বলেন, সব মিলিয়ে আধুনিক বাসযোগ্য নগরীর তেমন কোন সুযোগ সুবিধাই পাচ্ছে না মাগুরা পৌরসভা।

অপরদিকে পৌরসভার নাগরিকরা অনেকেই সঠিক বিল্ডিং কোড মেনে ইমারত নির্মানে আগ্রহী না হওয়ায় এ অবস্থা আরো জটিল হচ্ছে বলে জানিয়েছে পৌর কতৃপক্ষ।

মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌরসভার প্রকৌশলী সাইফুল ইসলাম হীরক, জেলা গণপূর্ত বিভাগের উপ প্রকৌশলী ফয়সাল আলম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা প্রমূখ।

জেলা প্রশাসক মহোদয় পৌরবাসীকে সঠিক বিল্ডিং কোড ও সরকারি নিয়মনীতি মেনে নগরায়ন ও সংশ্লিষ্ঠ সকল দপ্তরকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: