আলোচিত যে খবরে আনন্দিত মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে মাগুরার মহম্মদপুর। এখানে রয়েছে রাজা সীতারাম রায়ের রাজবাড়ী ও সংলগ্ন শিব মন্দির সহ আরো কিছু ঐতিহাসিক স্থাপনা। অযত্নে অবহেলায় খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে বিখ্যাত এই রাজবাড়িটি। সংস্কারের নামে অদক্ষ মেরামতি কিছুটা বিকৃতিও ঘটিয়েছে ঐতিহাসিক এই স্থাপনাটির।

ঐতিহাসিক এই স্থাপনাটির পরিচিতি ও প্রসারের লক্ষে ‘মাগুরা নিউজ’- ”সবাইকে উৎসাহিত করুন মাগুরায় রাজা সীতারামের রাজপ্রাসাদ ও ভূষণা রাজ্য ভ্রমণে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি ব্যাপক আলোচিত হয় এবং বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি গোচরে আনতে সক্ষম হয়।

গত জুলাইয়ের ৮ তারিখে মাগুরা নিউজ প্রকাশিত প্রতিবেদন-  সবাইকে উৎসাহিত করুন মাগুরায় রাজা সীতারামের রাজপ্রাসাদ ও ভূষণা রাজ্য ভ্রমণে  www.maguranews.com/mnnat-1162/

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আমিনুল ইসলাম গত ২২ সেপ্টেম্বর মহম্মদপুরে রাজা সীতারাম রায়ের রাজবাড়ী পরিদর্শণ করেছেন। এসময় তার সফরসঙ্গী ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক গাজী অলিউল হক, মাগুরার স্থানীয় সরকারের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, কাজি সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ আমিনুল হক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় তিনি বলেন-  ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণ ও সংস্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। শীঘ্রই এজন্য বড় প্রকল্প হাতে নেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: