মাগুরানিউজ.কমঃ
মাগুরায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের আজকের সেমিফাইনাল খেলার উত্তেজনাপূর্ণ খেলায় কোন দলই গোল করতে সক্ষম হননি। পরবর্তীতে ট্রাইব্রেকারে ঢাকা আবাহনী লি: কে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নৌবাহিনী।
১০ ফেব্রুয়ারি শুক্রবার মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইলে আবাহনী টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে পরাজিত হয়ে এ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।


