“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যে আজ মাগুরার শালিখায় জাতীয় পাট দিবস-২০১৭ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পাট অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।


