মাগুরানিউজ.কমঃ
প্রথমবারের মতো মাগুরা জেলাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস -২০১৭ উদযাপিত হয়েছে। “সোনালী আঁশের সোনার দেশ,পাট পণ্যের বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক জনাব মাহবুবর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, পাট উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, মূখ্য পাট কর্মকর্তা আক্তার হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলাম,পাট ব্যবসায়ী ফিরোজ মুন্সি প্রমুখ।
এসময় পাটের তৈরি পণ্য ব্যবহারে সবাইকে এগিয় আসার আহবান জানান জেলা প্রশাসক।


