মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, অক্টোবর ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
মাগুরা সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। শনিবার সকালে মাতব্বর ইমান মেম্বার ও ফুলমিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইকলাস মোল্লা (৪৫)। তিনি ইমান মেম্বারের সমর্থক। আহতদের মধ্যে দুইজনকে মাগুরা সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইমান মেম্বার ও ফুলমিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধের সূত্র ধরে সকালে ফুলমিয়ার সমর্থক হাবিলের সঙ্গে ইমান মেম্বারের সমর্থক ইকলাসের কথা-কাটাকাটি হয়। এরপর দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের পাল্টা হামলায় ইকলাস মোল্লাসহ ছয়জন আহত হন।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর জখম জিন্নাহ, আলী আহসান ও ইকলাসকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক ইকলাসকে মৃত ঘোষণা করেন।

