মাগুরা প্রেসক্লাবে চুরি

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

মাগুরা প্রেসক্লাবের তৃতীয়তলায় প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদকের কক্ষে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা আলমারিতে রাখা একটি ডিএসএলআর ক্যামেরা চুরি করে ও ৩টি আলমারিতে ভাংচুর চালায় ।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান জানান- বুধবার রাতে তার অফিসে তালা মেরে তিনি বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে অফিসে এসে অফিস কক্ষের তালা খুলে দরজা খুলতে গেলে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা খুলে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের কক্ষের ৩টি আলমারির প্রত্যেকটির দরজা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। ভেতরের সকল কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। চোরেরা একটি আলমারি থেকে সাংবাদিক রাশেদ খানের একটি নাইকন ডিএসএলআর ক্যামেরা চুরি করে নিয়ে যায়। ক্যামেরাটি সাংবাদিক শামীম খানের আলমারিতে রক্ষিত ছিল। এছাড়া তারা অন্য কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রুমের দক্ষিণ পাশের জানালার একটি স্থানে গ্রীল কাটা। অন্যদিক পাশেই আল মদিনা নামে একটি হোটেলের সিড়ি ঘরের একটি গ্রীলও কাটা অবস্থায় পাওয়া গেছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার মো: নিশাতকে আটক করা হয়েছে। বিকেলে মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: