সড়ক দুর্ঘটনায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন। তরুন কুমার শীল (৩৫) নামে স্কয়ার কোম্পানীর ওই বিক্রয় প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ শহরের হিলিং রোডের আশুতোষ কুমার শীলের ছেলে। মহম্মদপুরের রাড়ীখালী গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, দুপুর ১২ট্রা দিকে তরুণ কুমার শীল মোটরসাইকেল যোগে মহম্মদপুর থেকে নহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রাড়ীখালি ইট ভাটার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইঞ্জিন চালিত একটি মিনি ট্রাক ( অবৈধ নাটা গাড়ী ) তাকে ধাক্কা দিলে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। তবে নাটা গাড়ির ড্রাইভার কিংবা মালিককে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান- বিনোদপুর-নহাটা সড়কে বিভিন্ন ইটভাটা ও বালু পরিবহনে অবৈধ নাটাগাড়িগুলি ব্যবহৃত হয়। কোন ধরনের প্রশিক্ষণ ছাড়াই এবং বিনা লাইসেন্সে এ গাড়িগুলিতে প্রায়ই নানা দূর্ঘটনা ঘটে। নিহত ওই মোটর সাইকেল চালকের মাথার হেলমেট পর্যন্ত ফেটে গিয়ে তার মাথা থেতলে দেয় অবৈধ এ নাটা গাড়িটি। স্থানীয়রা ওই বাড়ির মালিক ও চালকের বিচার দাবী করেছেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: