মাগুরায় মদের দোকান উচ্ছেদ করল এলাকাবাসী

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় মদের ঘর নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন করেছে করেছে মঘি ইউনিয়নবাসী। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এ প্রতিবাদ সমাবেশ করেন। ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণাধীন মদের ঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।

শুক্রবার জুমার নামাজের শেষে স্থানীয় মুসল্লিরা মদ বিক্রির জন্য লাইসেন্স নিয়ে নির্মাণাধীন ওই আখড়াটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

মাগুরা সদরের মঘি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে একটি চক্র মাগুরা শহরের ভিটাসাইর এলাকা থেকে উচ্ছেদ হয়ে মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় গ্রামের মাঝে আরসিসি পিলার দিয়ে একটি মদের দোকান স্থাপন শুরু করে। এ খবরে স্থানীয় মুসল্লিরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজ জুমার নামাজের পর স্থানীয় বিভিন্ন মসজিদ থেকে এসে তারা এ মদের দোকানের সামনে মহাসড়কে মানববন্ধন করে। এ সময় বিক্ষুব্ধরা ওই মদের দোকানটি নির্মাণাধীন ওই ভবনের বিভিন্ন কাঠ খুঁটিতে আগুন ধরিয়ে দেয়।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় কোন মদের দোকান হবে না মর্মে স্থানীয়দের আশ্বস্ত করেন। এসময় তিনি জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এখানে কোন মদের দোকান না করার জন্য স্থানীয়দের মতের সাথে একমত পোষণ করেছেন এবং এ স্থানে কোন মদের দোকান হবে না মর্মে জানিয়েছেন। এ ঘোষণার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও যান চলাচল স্বাভাবিক হয়।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: