মাগুরায় অস্ত্রসহ ৩ আন্ত:জেলা ডাকাত আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। আটককৃত ৩ ডাকাত দলের সদস্য হলো সেলিম (২৫), আজিম (৩০) ও চান্দু (৫০ )।

মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের ডিবি দপ্তরে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় সহকারি পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র সাংবাদিকদের জানান, গত ১মে মাগুরার শ্রীপুরের মাশালিয়া গ্রামে একটি ডাকাতি সংগঠিত হয়। এ ব্যাপারে মাগুরা শ্রীপুর থানায় মামলা হয়। এরই সূত্র ধরে পুলিশ মাগুরাসহ পাশ্ববর্তী ঝিনাইদহের কোটচাদপুর, রাজবাড়ি, পাবনা,গাজীপুর ও সাভারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ি’র পাংশা থেকে সেলিম ও আজিমকে আটক করা হয়। এরপর বুধবার রাতে মাগুরা শ্রীপুরের লাঙ্গলবাঁধ এলাকা থেকে চান্দুকে আটক করা হয়। তাদের নিকট থেকে একটি ওয়ান শুটার গান, একটি রাম দা ,একটি মোবাইল ফোন ও একটি গুলি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতদের নামে অস্ত্র, বিস্ফোরক, ছিনতাইসহ বিভিন্ন্ থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত ৩ ডাকাতকে সদর থানায় প্রেরণ করা হয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: