৯ দিনের লম্বা ছুটির ফাঁদ!

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

আর সপ্তাহ খানেক পর ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে পড়েছে নয় দিনের লম্বা ছুটির ফাঁদ। ৩ জুন ছুটি ঘোষণা করলে ঈদে টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

৩ জুন ছুটি দেয়া হবে কি না- এখনও সরকার সেই সিদ্ধান্ত নেয়নি বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যদিও এর আগে ঈদের সময় টানা ছুটির সুযোগ করে দিতে মাঝখানের কর্মদিবসকে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল।

৩১ মে ও ১ জুন শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ২ জুন রোববার শবে কদরের ছুটি। ৩ জুন সোমবার ছুটি ঘোষণা না হলে অনেকে নিতে পারেন ঐচ্ছিক ছুটি। ৪ জুন মঙ্গলবার (২৯ রমজান) থেকে ৬ জুন বৃহস্পতিবার ঈদুল ফিতরের তিন দিনের ছুটি পড়ছে। এরপর আবারও ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

তবে সারা দেশেই কর্মজীবী মানুষের বড় অংশ ঈদকে উপলক্ষ করে নিজ ঘরে চলে যাবে। ঘরে ফেরার দিনক্ষণ ৩০ মে, ৩ জুন অথবা অন্য যেদিনই হোক না, ঈদযাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি। ঈদের দিন যত কাছে আসবে, এই বৃষ্টি ভারী রূপ ধারণ করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের কাছ থেকে এমন পূর্বাভাস পাওয়া গেছে।

তাই ঈদের যাত্রাপথে বৃষ্টি মুখোমুখি হলে ঘরমুখী মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: