পিকআপ ও কাভার্ডভ্যান মুখোমুখি, চালক ও হেলপার নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকালে সদরের ইছাখাদার দরগাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক শাহাদাত হোসেন (২৪) মুন্সীগঞ্জ দক্ষিণ বালাসুর গ্রামের সাজাহান বয়াতির ছেলে ও কাভার্ডভ্যানের হেলপার নাইম হোসেন (২৭) ফরিদপুরের মধুখালী উপজেলার দয়ারাম গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে মাগুরায় দরগাগেট এলাকায় আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান মালামাল বোঝাই করে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। একই সময়ে ঝিনাইদহ থেকে একটি খালি পিকআপভ্যান ঘটনাস্থলে এলে ওই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও কাভার্ডভ্যানের হেলপারের মৃত্যু হয়।

এ ঘটনায় আরএফএলের কাভার্ডভ্যানচালক তুহিন হোসেন ও পিকআপের হেলপার সুমন গুরুতর আহত হন। দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধারের পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: