এ্যাড. রুপার মৃত্যুর ঘটনায় মাগুরা জেলা আইনজীবী সমিতির মানববন্ধন সমাবেশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. সাবিকুন্নাহার রুপার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা জেলা জজ কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এসকেন্দার আযম বাবলু, এ্যাড. সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম, এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, এ্যাড. শাখারুল ইসলাম শাকিলসহ আরো অনেকে।

বক্তব্যে তারা বলেন, ৬ মে সকালে এ্যাড. সাবিকুন নাহার রুপা শহরের পারনান্দুয়ালি গ্রামে শ্বশুরবাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। বিয়ের দীর্ঘ ১২ বছর পরও কোন সন্তান না হওয়ায় রুপার স্বামী ব্যবসায়ী তমাল মাহমুদ সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় অপমানিত হয়ে এ্যাড. রুপা আত্মহত্যা করতে বাধ্য হন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ মৃত্যুর জন্যে রূপার স্বামী তমাল মাহমুদকে দায়ি করে তার শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: