মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ফরিদ হোসেন (২৫) নামে এক ট্রাকের হেলপার নিহত ও ট্রাকচালক রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) দিনগত রাতে ঢাকা-যশোর রোডের শতখালী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বর্তমানে আহত ট্রাকচালক মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ফরিদ হোসেন চট্টগ্রামের পতেঙ্গা জেলার  মো. বাচ্চু মিয়া ছেলে।

আহত ট্রাকচালক রুবেল হোসেন বলেন, চট্টগ্রাম থেকে বিটুমিন নিয়ে খুলনায় যাওয়ার পথে যশোর রোড়ে শতখালী এলাকায় গেলে একটি পরিবহনকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার ফরিদ গুরুতর আহত হয়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ট্রাকচালক রুবেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: