মাগুরায় নারী আইনজীবীর আত্মহত্যা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলা জজ আদালতের এক নারী আইনজীবী বিষপানে আত্মহত্যা করেছেন। ওই আইনজীবীর নাম ছাবিকুন্নাহার রূপা (৩০)। তার স্বামীর নাম মাহমুদ কামাল তমাল। রূপা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নবীর হোসেন মোল্যার মেয়ে। তিনি মাগুরা মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

রূপার ভাই বাবু মোল্যা জানান- মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা ব্যবসায়ী তমাল মাহমুদের সাথে ১২ বছর আগে বিয়ে হয় রূপার। সম্প্রতি রূপার স্বামী তমাল গোপনে বাড়ির এক কাজের মেয়েকে বিয়ে করেছে বলে খবর পায় তাদের পরিবার। এ খবরের সত্যতা জেনে সোমবার ভোররাতে ফুরাডন নামে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সে। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে রূপার মৃত্যু হয়। তার লাশ ফরিদপুর থেকে গোপালগঞ্জে রূপার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তমাল মাহমুদও রূপার লাশের সাথে গোপালগঞ্জে গেছেন। তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্তের বিষয়ে পরবর্তীতে পারিবারিকভাবে সিদ্ধান্ত হবে বলে জানান বাবু মোল্যা।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকএ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘স্বামীর একাধিক বিবাহ, শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদ করায় তার স্বামী তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। যে কারণে ছাবিকুন্নাহার আত্মহত্যা করেছে। স্বামীকে গ্রেফতার পূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: