মাগুরানিউজ.কমঃ
হৃদয় নিঙরানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল জাতি। একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলোকে স্মরণ করল মাগুরা। জেলার শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পদভারে জেগে ওঠে মাগুরা সরকারি হোঃ শঃ সোঃ কলেজ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা জজশিপ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে শহীদ বেদী কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


