মাগুরানিউজ.কমঃ
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’। অমর একুশের প্রথম প্রহরে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছে মাগুরা নিউজ পরিবার।
আর এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খিদের প্রতি রইলো রক্তিম শুভেচ্ছা। আসুন আমরা স্ব স্ব অবস্থান থেকে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাই এবং সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে দীপ্ত শপথ নেই।


