সেপ্টেম্বরের মধ্যেই মাগুরা জেলা আ’লীগের সম্মেলন- আব্দুর রহমান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানিয়েছেন, এ বছরের অক্টোবরে কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সেপ্টেম্বরের মধ্যেই মাগুরা জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা আওয়ামীলীগের বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, ঐএ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, বাকি ইমাম, বাবুল ফকির, এ্যাডভোকেট শরিফুল ইসলাম, এ্যাড. শ্যামল কুমার দে, এ্যাড. আব্দুল মান্নান, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

সভায় জেলার ৩৬ টি ইউনিয়নের ২ হাজারেরও বেশী নেতাকর্মী অংশগ্রহন করেন।

ছবি-সংগ্রহ।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: