ফণিতে আক্রান্ত মাগুরা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

ঘূর্ণিঝড় ফণিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ফণির প্রভাবে  মাগুরাতে শনিবারও দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। শুক্রবার বিকাল থেকে সারা রাত গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

সপ্তাহখানেক ধরে তীব্র দাবদাহের পর এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি বয়ে আনলেও সবচেয়ে বেশি কাজ করছে শঙ্কা। আলোচিত ঘূর্ণিঝড় ফণির ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ব্যাপক প্রচারণার কারনে গোটা জেলা ফেণির ভয়ে আক্রান্ত। রাস্তাঘাটে লোক চলাচল কমে গেছে। সবার মনে ভর করেছে ফনির প্রভাব। সর্বত্র আলোচনার প্রধান বিষয় ফণি।

সাইক্লোন ফনির ক্ষয়ক্ষতি এড়াতে মাগুরাতে সকল সরকারি দফতর প্রধানদের নিয়ে শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সচেতন থেকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করার অনুরোধ করেছেন জেলা প্রশাসক আলী আকবর।

সভা থেকে জেলার সকল স্কুল কলেজ ভবন খোলা রেখে প্রয়োজনে সেগুলিকে সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ ও মৎস্য বিভাগের পক্ষ থেকে পৃথক পৃথক কন্ট্রোল রুম খুলেছে বলে খবর পাওয়া গেছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: