মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য কর্তনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা শিক্ষক সমিতি মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা প্রেস ক্লাবের সমানে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলাম, শিক্ষক নেতা সামছুজ্জামান, আক্তারুজ্জামান, আমিনুল ইসলাম, রতন আলী খান, আবুল হোসেন, হারুনার রশিদ প্রমুখ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

