মাগুরার অপহৃত যুবককে উদ্ধার করল র‌্যাব

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক –

অপহরণ করার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সোহাগ রানা (২৩) নামে সরকারি বাংলা কলেজের এক ছাত্রকে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সাভারে নিজ হোস্টেল থেকে সোহাগকে অপহরণ করা হয়। সোহাগ রানা মাগুরা জেলার পিপরুল এলাকার মো. নুরু আলীর ছেলে।
 
যুগান্তর প্রকাশিত সংবাদে র‌্যাব জানায়, সরকারি বাংলা কলেজের অনার্সের ছাত্র সোহাগ সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার একটি টিনশেড বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার অপহরণকারী একটি চক্র তাকে তুলে নিয়ে যায়।
 
এরপর তারা সোহাগের বড় বোনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। 
কিন্তু তার বোন চাঁদা না দিয়ে র‌্যাব -৪ এর নিকট অভিযোগ করেন।
 
উন্নত প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে সাভারের রাজফুলবাড়ীয়ার দুইকন্যা ভিলার সামনের একটি বাড়ি থেকে সোহাগ রানাকে উদ্ধার করে। অপহরণকারীরা সংখ্যায় পাঁচজন থাকলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের চারজন পালিয়ে যায়। এ সময় ভিকটিমের সঙ্গে অপহরণকারীদের একজন সুমন হাওলাদারকে র‌্যাব আটক করতে সক্ষম হয়।
 
শুক্রবার সন্ধ্যায় অপহৃত ও অপহরণকারী দুজনকে সাভার মডেল থানার হেফাজতে দেয়া হয়।
 
সাভার মডেল থানা পুলিশ জানায়, এই ঘটনায় অপহৃত ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: