মাগুরানিউজ.কমঃ
গ্রাম্য দলাদলি ও জমাজমি নিয়ে বিরোধের সূত্র ধরে মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের বাগেরহাট পাড়ায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ভাংচুর করা হয়েছে বাড়ি-ঘর। আহতদের ৮ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক ও আহতরা জানান, শনিবার বিকালে বেঙ্গাবেরইল বাগেরহাট পাড়ায় হাসানুর লস্কর মাতব্বর ও খবির জমাদ্দার মাতব্বরের দু’সমর্থকের মধ্যে তর্কবিতর্ক হয়। এর সূত্র ধরে রবিবার সকাল ১০টার দিকে দু’দল লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আকতার মোল্যা, কামরুল, আশরাফ হোসেন, মতিয়ার মোল্যা, উকিল মোল্যা, এরশাদ, নওশের মোল্যা ও আলমগীর হোসেনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


