আজ সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
মাগুরানিউজ.কমঃ
চাদে গত সোমবারের বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হওয়ার পর দেশটিতে বোরকা পরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। দেশটির নিরাপত্তা বাহিনীকে মার্কেটে থাকা সব বোরকা পুড়িয়ে ফেলারও নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিবিসি বাংলা জানিয়েছে, বুধবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী কালজেবুয়ে পাহিমি দুবেত এই ঘোষণা দেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, চাদের রাস্তাঘাটে প্রকাশ্যে এমনকি নিজেদের বাড়িঘরেও বোরকা পড়া যাবে না।
প্রধানমন্ত্রী সোমবারের আত্মঘাতী হামলার জন্য বোকো হারামকে দায়ী করেন।
তবে বোকো হারাম এর আগে দেশটিতে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিলেও সাম্প্রতিক হামলাগুলোর দায়-দায়িত্ব স্বীকার করেনি।
ধরা পড়ে যাওয়া ঠেকাতে বোকো হারাম এখন নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের বেশি ব্যবহার করছে। সোমবারের ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনার তদন্ত চলছে।
ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালজেবুয়ে পাহিমি বলেন, ‘সন্ত্রাসীরা হামলা চালাতে বোরকা ও নেকাবের আশ্রয় নিচ্ছে। বোরকার ছদ্মবেশে আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এখন থেকে সরকারের নিরাপত্তা বাহিনী বাজারে যত বোরকা ও নেকাব আছে তা আগুনে পুড়িয়ে ফেলবে।’
বোকো হারামকে প্রতিরোধে নতুন আঞ্চলিক বাহিনী গঠন করেছে চাদ।
বোকা হারাম দমনে নাইজেরিয়াকে সহযোগিতা শুরুর পর থেকেই চাদে হামলার হুমকি দিয়েছিল তারা। সীমান্তবর্তী নাইজেরিয়ার বর্নো স্টেট থেকে তাদের হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল চাদের নিরাপত্তা বাহিনী।
জঙ্গি দমনে ওই অঞ্চলে একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা চলছে, যার সদরদফতর হবে চাদে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার ওই টাস্ক ফোর্সকে ৫০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, চাদের বেশিরভাগ মানুষ মুসলমান এবং প্রধানত ধর্মীয় কারণেই সেখানে বোরকা পরা হয়। বোরকার কারণে সাহারার তপ্ত ও ধূলিময় আবহাওয়া থেকেও রক্ষা পান নারীরা।বিবিসি অবলম্বনে।


