‘বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ’ নিয়ে সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

Bangladesh3

 

সংসদে প্রতিমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসি’র সাবেক প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালকে না রাখার বিষয়টি বিসিবি অভিযোগ আকারে আইসিসি’র কাছে পাঠিয়েছে। সামগ্রিক বিষয়টি আইসিসি’র বিবেচনাধীন আছে।

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণের বিষয়টিও আইসিসি’র বিবেচনাধীন বলে সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড়ঃ শ্রী বীরেন শিকদার।

বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

মো. হাবিবুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখায় আন্তর্জাতিক প্রতিযোগিতাসহ ক্রিকেট খেলার সার্বিক মনোন্নয়নের প্রভাব দেখা যাচ্ছে।

তিনি বলেন, ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে ১৭টি ইভেন্টে অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৮ বছর বালক বালিকাদের অনাবাসিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি নো বল নিয়ে। বাংলাদেশি পেস বোলার রুবেল হোসেনের ফুলটস বলে রোহিত শর্মা মিড উইকেটে ক্যাচ দিয়ে মাঠ থেকেই বেড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ আম্পায়ার আলিম দারের কল, নো বল। এরপর দৃশ্যমান আরো কয়েকটি ভুল সিদ্ধান্ত। যা আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠে দর্শকদের মনে।

ওই ম্যাচে ৩০২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রানে অল আউট হয়ে ১০৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: