টসে জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা

মাগুরানিউজ.কমঃ 

519A0170

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারত আর কিছু পরেই মাঠে নামবে। বিশ্বকাপের দুই কোয়ার্টার ফাইনালিস্টদের হাইভোল্টেজ এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়ানডেতে ২৯ বারের মোকাবেলায় টাইগাররা ভারতকে তিনবার হারিয়েছে। ৠাংকিংয়ে ভারতের অবস্থান দুই, বাংলাদেশের আট। তবে ওয়ানডেতে ঘরের মাঠে টাইগারদের সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস সফরকারীদের এতোটুকুও ছাড় দেবে না।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতলেই ওয়ানডে ৠাংকিংয়ে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে যাবে বাংলাদেশ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারতের মধ্যে কারা ফেভারিট- এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোটা দাগে ভারতকে ফেভারিট বললেও আসলে নিজেদের শক্তির কথাই জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক/লিটন কুমার দাশ/রনি তালুকদার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: