আজ শনিবার, অগাস্ট ৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মেসার্স মোল্যা এন্টারপ্রাইজ ও নীল কমলের সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া বাজার ও হাট শ্রীকোল বাজারে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
খামারপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী বাবু মোল্যা জানান, এই দোকানঘরে নতুন উঠেছি, এখনো গুছিয়ে উঠতে পারিনি। শুক্রবার বাজার শেষে রাতে বাড়িতে যাই। সকালে দোকান খুলে দেখি দোকানের চালার একটি টিন খোলা। এবং দোকানের ভিতরের সবকিছু এলোমেলো। দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা এবং আনুমানিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার কিটনাশক চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে গিয়েছিলো। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


