শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

মহসিন মোল্যা,বিশেষ প্রতিবেদক-
 শ্রীপুরে ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর মিছিলের আয়োজন করা হয়। শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় এক উৎসবের আমেজ তৈরি হয়। ব্রাজিলের জার্সি গায়ে, পতাকা হাতে সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জড়ো হন ব্রাজিল সমর্থকেরা। সবার পরনে ছিল হলুদ জার্সি, সঙ্গে ব্রাজিলের পতাকা। এরপর ব্রাজিলের বিশালাকার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। পুরো আয়োজনে ব্রাজিলের পক্ষে স্লোগান দিয়ে সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়িয়ে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমর্থকদের এই আনন্দ-উল্লাস দেখেন উৎসুক জনতা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা জানান, আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম। ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই আয়োজন করেছেন। দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা। আমরা সবার মধ্যেই উৎসবের রং ছড়িয়ে দিতে চাই।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং বিশ্বকাপ মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। সকলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন।
স্থানীয়রা বলেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে সবার মধ্যে যে আনন্দ-উল্লাস আমরা দেখি, সেটি ইতিবাচক। বিশেষ করে তরুণেরা যেভাবে নিজেদের আবেগ ও সমর্থন প্রকাশ করেন, তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ায়।
উল্লেখ্য, এই খেলাটি উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে। এবারের আয়োজনে ৪৮টি দল অংশ নিয়েছে। যার মধ্যে ব্রাজিল অন্যতম। গত ১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ওয়াল্ড কাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: