শ্রীপুরের শ্রেষ্ঠ চেয়ারম্যান হলেন সাংবাদিক আইয়ুব হোসেন খান

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মো. আইয়ুব হোসেন খান।

বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন পুরুস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর কুমারকে শ্রেষ্ঠ সচিব এবং দিপঙ্কর মণ্ডলকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মান ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগের উপ-পরিচালক মো. হুসাইন শওকত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুনসহ আট ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: