মাগুরানিউজ.কমঃ
”জীবন সুন্দর, তাই সুন্দরকে আলিঙ্গন করুন ভালোবেসে। মাদক কখনই বন্ধু হতে পারে না। সিগারেটের সঙ্গে কোনো রোমাঞ্চ থাকতে পারে না। শুধু মাদকই একটি জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট।”
৩১ মে বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। তবে ঢাকঢোল পিটিয়ে এই দিবস পালিত হলেও সবাই এর ক্ষতিকর প্রভাব জেনেও এর মোহ কাটাতে পারছেনা। এবারের বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য ‘তামাক উন্নয়নের অন্তরায়’।
কিছুদিন পূর্বে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে ভয়াবহ এক তথ্য উঠে এসেছে, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই প্রতি মাসে কোটি টাকার অধিক সিগারেট বিক্রি হয়। আর যার ৯০ শতাংশই হলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। আর এভাবে প্রতিদিনই নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে অজস্র তরুণের স্বপ্ন।যে তরুণ সমাজ আজ মাদকের নেশায় বুঁদ হয়ে থাকছে, তারাই কিন্তু ভবিষ্যতের নেতৃত্ব।
ফুসফুসকে প্রতিনিয়ত নির্মল বাতাস গ্রহণ করতে দিন। সব দ্বিধা, ভুলকে প্রশ্রয় না দিয়ে সিগারেট তথা মাদককে না বলুন। কারণ মাদক কখনই আপনার বন্ধু হতে পারে না। জীবন সুন্দর, তাই সুন্দরকে আলিঙ্গন করুন ভালোবেসে।


