মাগুরার কৃষকদের সহায়তায় সরকারের আধুনিক কৃষি যন্ত্র

মাগুরায় কৃষকদের সহায়তায় আধুনিক কৃষি যন্ত্র দিল সরকার। আজ বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলার মালঞ্চি গ্রামের কৃষকদের মাঝে বিনামূল্যে ধান কাটা ও মাড়াইয়ের আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারবেস্টার ও রিপার ম্যাশিন বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন এসময় বলেন,  প্রতিবছর ধান লাগানো বা কর্তনের সময় বিপাকে পড়েন জেলার গৃহস্থ বা কৃষি জমির মালিকেরা। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের তিন বেলা খাবারসহ ৮০০ থেকে ১ হাজার টাকা মজুরী দিতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে গিয়ে লোকশানের মুখে পড়েন গৃহস্থরা।

এ সমস্যা সমাধানের জন্য কৃষকদের পাশে দাড়িয়েছ সরকারের কৃষি বিভাগ। প্রথম ধাপে প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে সদর উজেলার রাঘবদাইড় ইউনিয়নে মালঞ্চি আইপিএম ক্লাবের সদস্যদের মাঝে বিনা মূল্য ধান কাটা ও ধান মাড়াইয়ের যন্ত্র কম্বাইন্ড হারবেষ্টার ও রিপার ম্যাশিন বিতরণ করেছে। পর্যায় ক্রমে সদরের প্রতিটি ইউনিয়নে  একাধিক আইপিএম ক্লাবের কৃষকদের মাঝে বিনামূল্যে এই যন্ত্রসহ কৃষি কাজে ব্যবহৃত প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হবে। যাতে কৃষকরা অল্প খরচে সল্প সময়ে ধানসহ অনান্য ফসল চাষ করে তা  ঘরে তুলতে পারেন।

ছবি- সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: