বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

মাগুরানিউজ.কম

140817-Magura_Janmastomi

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরায় উদযাপিত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

এ উপলক্ষে দুপুর ৩টায় শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। 

জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কৃষ্ণ ভক্ত নারী পুরুষ ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, কাশি, বাশিসহ নানা সাজে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলার সভাপতি অ্যাডভোকেট শ্রী প্রদ্যুৎ কুমার সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি। 

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ,  মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ। 
 
এর আগে সকাল থেকে শ্রী শ্রী গীতা হোমযজ্ঞ, মঙ্গলাচরণ, স্তোত্রপাঠ ও কৃষ্ণপূজার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: