বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে

মাগুরানিউজ.কম: 

Magura_বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. মো. সিরাজুল আকবর বলেছেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা ছিল বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত দিন। পাকিস্তানি সেনাবাহিনীর দোসররা সেদিন বঙ্গবন্ধুকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল। একইসঙ্গে হত্যার বিচার যেন না হয় সেজন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে খুনিদের বিচার করে। তিনি বলেন, এখনো কিছু খুনি পলাতক রয়েছে। এদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। 

রবিবার বিকালে শ্রীপুর উপজেলার টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস ও আমলসার ইউপি’র উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন,‘বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। বিএনপির চক্রান্তে ২১ আগস্ট বঙ্গবন্ধু এ্যভিনিউতে যে গ্রেনেড হামলা চালায় তার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা।’

আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুফিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা, ক্রীড়া সম্পাদক হুমায়ুন-উর-রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কামান্ডার মোল্যা নবুয়ত আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্যা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, আমলসার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সেবানন্দ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খবির হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন উর রশিদ মুহিত ও জেলা ছাত্রলীগ নেতা পার্থ সারথী বিশ্বাস। 

অনুষ্ঠানে বক্তারা আমলসার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সেবানন্দ বিশ্বাসকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: