‘‍বিনিয়োগবান্ধব’ মুদ্রানীতি ঘোষণা

ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ



images (1)

চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।তারল্য স্ফীতি কমিয়ে ও বৈদেশিক ঋণ প্রাপ্তি সহজ করে ঘোষণা করা এই মুদ্রানীতিকে সতর্ক ও বিনিয়োগবান্ধব মুদ্রানীতি হিসাবে অভিহিত করা হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের জসিমউদ্দীন কনফারেন্স হলে গভর্নর আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করেন।

নতুন মুদ্রানীতিতে অতিরিক্ত তারল্য কমানোর জন্য ব্যাংকে রক্ষিত নগদ জমার স্থিতি (সিআরআর) ছয় শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ছয় শতাংশ করা হয়েছে।আর বিনিয়োগ বাড়াতে সাশ্রয়ী বৈদেশিক বাণিজ্যিক ঋণ সহজতর করার কথা বলা হয়েছে এই নীতিতে।

এ ছাড়া মুদ্রানীতিতে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর।

এস কে সুর বলেন, “যেসব ব্যাংক ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করেছে তাদেরকে নমনীয় ভাবে দেখা হচ্ছে। যেসব ব্যাংকের ২৫ শতাংশের কম বিনিয়োগ রয়েছে তাদের বিনিয়োগে উৎসাহী করা হবে। আর এবারের মুদ্রানীতি বিগত মুদ্রানীতির মতোই বিনিয়োগবান্ধব।”

মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে (প্রক্ষেপণ) সাড়ে ১৫ শতাংশ এবং সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ দশমিক ৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: