মাগুরায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত

মাগুরানিউজ.কম:  

140726-truk_acsident_350_192মাগুরা সদর উপজেলার কছুন্দি এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সাদ্দাম হোসেন (২৫)  ও সাইদুল ইসলাম (২৫) নামে ২ পুরাতন কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহতদের মধ্যে সাদ্দম হোসেন মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং সাইদুল ইসলাম একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো  ৬ জন।শনিবার সকাল ৭টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাপড় ব্যবসায়ী আজাদুল(২২), আজিজুল(২৪), মিন্টু(১৮), আলমগীর (২৭), মমরেজ(৩০) ও শিমুল (২১)। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) ওজিয়ার রহমান  জানান, ঈদে বিক্রির জন্য ঢাকা থেকে পুরাতন কাপড় নিয়ে পিকআপভ্যানে চড়ে মাগুরায় আসছিলেন ৯ জন কাপড় ব্যবসায়ী।সকাল ৭টার দিকে পিকআপ ভ্যানটি মাগুরা-ঢাকা মহাসড়কের কছুন্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মহিষ বোঝাই একটি ট্রাক পিকআপটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাদ্দাম ও সাইদুলকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পরপরই তারা মারা যান। 

গুরুতর আহত অবস্থায় অপর ৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।  

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুজ্জামান মুন্না ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: