৯৯টি আইফোন দিয়েও প্রেমে ব্যর্থ যুবক!

মাগুরানিউজ.কমঃ 

৯৯টি আইফোন দিয়ে ‘লাভ সাইন’ বানিয়ে প্রেমিকাকে প্রপোজ
৯৯টি আইফোন দিয়ে ‘লাভ সাইন’ বানিয়ে প্রেমিকাকে প্রপোজ

পছন্দের মানুষের মন পেতে, মানুষ কত কিছুই না করে। পছন্দের মানুষের মন পেতে তাই হাল আমলের সবচেয়ে আকর্ষণীয় পণ্য হিসেবে পরিচিতি অ্যাপলের নতুন আইফোনকে ব্যবহার করেছেন এক প্রেমিক। তাও আবার ১টি, ২টি, ১০টি, ২০টি নয়, পুরো ৯৯টি আইফোন দিয়ে!

ইয়াহুর খবরে বলা হয়েছে, এক চিনা যুবক নিজের ‘সিঙ্গল স্টেটাস’ ঘোচাতে ৯৯টি আইফোন-৬এস সাজিয়ে ‘লাভ সাইন’ বানিয়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করেছেন। কিন্তু তাতে ‘লাভ’ হয়নি, মেয়েটি ভালবাসার প্রস্তাব গ্রহণ করেননি। ফলে পর্যন্ত একাই রয়ে গেলেন ওই চিনা প্রোগ্রাম ইঞ্জিনিয়ার।

১১ নভেম্বর চিনে ‘সিঙ্গলস ডে’ পালন করা হয়। অনেকটা ভ্যালেন্টাইস ডে-র আদলে। সেদিনই ৯৯টি আইফোন-৬এস কিনে হার্ট শেপে সাজিয়ে প্রেমিকাকে মনের কথা জানাতে গিয়েছিলেন ওই যুবক। তাঁর দু’বছরের বেতনের পুরোটাই খরচ হল আইফোনগুলো কিনতে। চিনা ওয়েবাইটের দাবি, মোট ৮২ হাজার ডলার খরচ হয়েছে আইফোনগুলো কিনতে।

কিন্তু এত করেও প্রেমিকার মন না পাওয়ায় সোশ্যাল সাইটে চিনা যুবককে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট ছেয়ে গিয়েছে। ফেসবুক-টুইটারে বিখ্যাত ‘৯৯ প্রবলেম ফরম্যাট’-এর চিনা প্রেমিক যুবকটিকে নিয়ে শেয়ার হচ্ছে অসংখ্য পোস্ট।

ওয়েব দুনিয়ার বক্তব্য, ‘ওহে প্রেমিক, মন খারাপ নয়, বরং হেসে ওঠো। প্রেমিকা নেই তো কি হয়েছে, আইফোন রয়েছে তো।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: