৮৬ বলে সালমার অপরাজিত ১৫০!

মাগুরানিউজ.কমঃ 

শুক্রবার ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬৬ রানে ২ উইকেট হারায় মোহামেডান। তবে দলকে বিপদে পড়তে দেননি মেয়েদের জাতীয় দলের অধিনায়ক সালমা। 
 
ইতি মণ্ডলকে নিয়ে অসাধারণ এক জুটি গড়েন সালমা। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ২৮৩ রান তোলেন তারা। ইতি ১২২ বলে ১৫টি চারে অপরাজিত ১২৪ রান করেন।
 
৪০ ওভারের ম্যাচে ২ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে মোহামেডান। 
 
সালমার ইনিংসটি ছিল বেশ আক্রমণাত্মক। ৮৬ বলের ইনিংসটি ২৬টি চারে সাজান তিনি।
 
২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন সালমা। অর্ধশতক করার পথে মারেন ১০টি চার। শতকে পৌঁছান ৬০ বলে। এই সময়ে আরও ৭টি চার মারেন তিনি। পরের পঞ্চাশ রান তিনি করেন ২৬ বলে। আর এই সময়ে বল বাউন্ডারির বাইরে পাঠান ৯ বার।    
 
শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০১৪-১৫তে মোহামেডান ও আবাহনীসহ অংশ নিয়েছে। এবারই প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে। মহিলা ক্লাব ক্রিকেটের আগের ছয়টি আসর ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
 
‘এ’ গ্রুপে প্রতিযোগিতার সফলতম দল মোহামেডানের সঙ্গে রয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং আনসার ও ভিডিপি।
 
‘বি গ্রুপে আবাহনীর পাঁচ সঙ্গী হল এভি স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ, গুলশান ইয়ুথ ক্লাব, বিকেএসপি ও রায়ের বাজার অ্যাথলেটিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: