৭ থেকে ১২ জুন পালিত হবে পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ

road-accident-khulnanews01_350_189করেসপন্ডেন্ট:মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) মো: রাহাত আনোয়ার নারী-পুরুষের বৈষম্য রোধ করে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে পরিবার পরিকল্পনা কর্মসুচীকে বেগবান করার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি দেশে পরিবার পরিকল্পনা
কর্মসুচীর অভুতপূর্ব সাফল্য তুলে ধরে আগামিতেও এর ধারাবাহিকতার অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট বিভাগের মাঠ পর্যায়ের কর্মীসহ কর্মকর্তাদের আহবান জানান।

আগামি ৭ থেকে ১২ জুন দেশ ব্যাপী পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ পালিত হবে। এর অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসন,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বেসরকারী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মঙ্গলবার সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো: নাজিম উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ম্যাটারনিটি হাসপাতালের এম ক্লিনিক ডা: নন্দদুলাল বিশ্বাস। অনুষ্ঠানে বেসরকারী সংস্থার পক্ষে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবির) সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল, বিএমএর সহসভাপতি ডা: তারিফুজ্জামান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: শাজাহান আলী, পরিবার কল্যান পরিদশিৃকা লতিফা বানু, এফডব্লিউভি শাহানা বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডা: বিশ্বাস স্বপন কুমার।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে সেবা ও প্রচার সপ্তাহের র‌্যালী বের করা হয়। এতে অতিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো: রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একেএম তারেক, সদও উপজেলা চেয়ারম্যান মো: নাজিম উদ্দীন,আরডিসি আকবর হোসেন,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম আহমেদ, মোহাম্মদ উল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম , মেরীস্টফ, এফপিএবি, পিকেএস এর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পনিরবার পরিকল্পনা বিভাগের সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবীবৃন্দ অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: