৪ নভেম্বর পবিত্র আশুরা

মাগুরানিউজ.কমঃ

asura20141025193904

বাংলাদেশের আকাশে আজ শনিবার ১৪৩৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২৬ অক্টোবর) থেকে ১৪৩৬ হিজরি সনের মহররম মাস গণনা করা হবে।
সেই হিসেবে আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।

আজ শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। খবর বাসসের।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৩৬ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য সভায় পর্যালোচনা করা হয়। তথ্যমতে, আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের আকাশে পবিত্র মুহররমের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

সভায় ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: