মাগুরায় বিয়ের অনুষ্ঠানে হামলায় আহত ৩০

মাগুরানিউজ.কমঃ 

download (8)মাগুরার মহম্মদপুরের সিরগ্রাম এলাকায় বউভাতের অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় নারী ও বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় একটি বসতঘর ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরগ্রামের কামাল উদ্দিন মোল্যার ছেলে মনা মোল্যা সম্প্রতি বিয়ে করেন। আজ তার বাড়িতে বউভাতের অনুষ্ঠান চলছিল। মনা মোল্যার স্ত্রীর পক্ষের কয়েকজন মহিলা আত্মীয়স্বজন বাড়ি থেকে একটু দূরে মধুমতি নদী পারে বেড়াতে যান। এ সময় নদী পারে প্রতিবেশি মামুন খান, হিয়া খান, রুবেল খান ও জসিম খান নামের তিন যুবক তাস খেলছিলেন। এ সময় তারা বেড়াতে আসা মহিলাদের উত্ত্যক্ত ও গালিগালাজ করেন।

পরে তারা এ ঘটনা বাড়িতে গিয়ে জানান। স্বজনদেরকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে ওই চার যুবক মনা মোল্যাসহ কয়েকজনকে মারধর করেন। পরে এ ঘটনার জের ধরে খান গোষ্ঠীর লোকজন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে মোল্যা গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালান।

হামলায় কামাল উদ্দিন মোল্যা (৬৫), আক্তার মোল্যা (৫০), রাজা মোল্যা (৫০), কিয়াম মোল্যা (৩০), হক মোল্যা (৬০), সুজন মোল্যা (২৫), লাখী (৪৫), জামেলা (২৫), ছিরু খান (৭০), রজব খান (৩০) ও পান্নু খান (৩০) আহত হন। গুরুতর আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলা চলাকালে কাওসার মোল্যার একটি বসতঘর ও মোতালেব মোল্যার একটি ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুট করা হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, তিনি ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখন শান্ত। পুলিশ মোতায়েন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: