৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা

মাগুরানিউজ.কমঃ 

under-19

বোলারদের নৈপুণ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলকে ২৬ রানে হারিয়ে সাত ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের করা ২০৬ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮০ রানে আটকে যায় সফরকারীরা।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে জেতাতে বোলাররা অসামান্য ভূমিকা পালন করেন। মোসাব্বেক হোসাইন, নাজমুল হোসাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। সঞ্জিত সাহা ও নিহাদুজ্জামান একটি করে উইকেট লাভ করেন।

সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওয়ান-ডাউনে নামা পিটার উইলেম দলকে জেতাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়ে প্রোটিয়া যুব দলকে।

পিটার উইলেম ১৩৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন। রিভালদো মুনসেমি করেন ২০ রান। আর কোনো প্রোটিয়া খেলোয়াড় ২০’র কোটা স্পর্শ করতে পারেননি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ২০৬ রান সংগ্রহ করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টপ-অর্ডারে সাইফ হাসান, পিনাক ঘোষ ও নাজমুল হোসাইন দারূণ ব্যাটিং করলেও মিডল-অর্ডারের ব্যর্থতায় বড় ইনিংস গড়তে পারেনি যুবারা। তাড়াহুড়োর কারণে তিনজন রানআউট হয়ে সাজঘরে ফেরেন।

স্বাগতিকদের হয়ে সাইফ ৪১, পিনাক ৪২ ও নাজমুল করেন ৪৫ রান।

দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ব্রেন্ডন গ্লোভার ৩টি ও ডিন ফক্সক্রফট ২টি উইকেট নেন।

এই জয়ের ফলে সাত ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: