মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার সাজিয়ারা এলাকায় শিমুল এন্টারপ্রাইজ নামে একটি তুলার গোডাউনে আগুন লেগে বিপুল পরিমান তুলা ভস্মিভুত হয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোর রাতে গুদামটিতে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়। পুড়ে যায় গুদামের প্রায় বিপুল পরিমান তুলা। গুদামটি আব্দুল মান্নান বিশ্বাস নামে এক ব্যবসায়ীর। গুদামে ৩০ টন তুলা ছিল বলে তিনি দাবী করেন। যার মুল ৬০ থেকে ৭০ লাখ টাকা।
তবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমান ৫ লাখ টাকা বলে দাবি করেছে।


