৩ লাখ পিচ ইয়াবা জব্দ, দেশে এটিই ইয়াবার সর্ববৃহৎ চালান

মাগুরানিউজ.কমঃ 

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে তিন লাখ পিচ ইয়াবা ও একটি ট্রলার জব্দ করেছে র‌্যাব। এসময় ১২ জনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব একটি টীম সেন্টমার্টিনের ছেড়াদিয়া সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ইয়াবা ও ট্রলারসহ তাদেরকে আটক করে। এটিই ইয়াবার সর্ববৃহৎ চালান- যার মূল্য ৯ কোটি টাকা।
 
চট্টগ্রাম র‌্যাব ৭ এর লে.কর্ণেল মেজবাহ উদ্দিন ও কক্সবাজার ক্যাম্প ইনচার্জ এএসপি দেলোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এদিকে সেন্টমার্টিন থেকে র‌্যাব ইয়াবার এ বৃহৎ চালানটি উদ্ধার করলেও র‌্যাব দাবী করেছে ট্রলারটিকে ধাওয়া করে টেকনাফের দমদমিয়াস্থ সেন্টমার্টিন জাহাজ ঘাট থেকে এটিকে আটক করা হয়েছে।
 

র‌্যাব কক্সবাজার ক্যাম্প ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সন্ধায় আটককৃতদের নিয়ে টেকনাফে পৌঁছার পর কক্সবাজার র‌্যাব ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

 

উল্লেখ্য এটি দেশে এযাবৎ উদ্ধার হওয়া ইয়াবার সর্ববৃহৎ চালান। এর আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ২ লাখ ৭৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছিল র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: