কোকোর জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়া

মাগুরানিউজ.কমঃ 

file (3)
নিজের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী শুক্রবার কোকোর মাগফেরাত কামনায় দোয়া দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
 
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সমকালকে এ তথ্য জানান।
 
দিদার বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার দোয়া দিবস পালন করা হবে। এদিন দেশব্যাপী মসজিদগুলোতে আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসন ছোট ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
 
উল্লেখ্য, মালয়েশিয়ায় বসবাসরত কোকো ২৪ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৭ জানুয়ারী তার মরদেহ দেশে আনা হয়। সেদিনই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
গুলশানে নিজ কার্যালয়েই শেষবার সন্তানের মুখ দেখেন খালেদা জিয়া। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
 
মালয়েশিয়া থেকে মরদেহ নিয়ে আসার সময় আত্মীয়দের সঙ্গে দেশে আসেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। সোমবার তারা মালয়েশিয়ায় ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: